ঢাকা   ০৮:২৫:২১ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

কুমিল্লার লাকসামে একই পরিবারের আরো ৬ জন আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৭১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
নতুন ৬ জনই নোয়াখালীর চৌমুহনী করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে থেকে আসা করোনায় আক্রান্ত সেই দুই সহোদরের পরিবারের সদস্য। তারা সবাই লাকসাম পৌরসভার দক্ষিণ লাকসাম সাহাপাড়ার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা৷

আক্রান্তদের মধ্যে দুই সহোদরের বাবা, মা, দুইজনের দুই স্ত্রী ও বড় সহোদরের ছেলে-মেয়ে রয়েছে। এ পর্যন্ত লাকসামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো।

লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগের ‘করোনা র‌্যাপিড রেসপন্স টিম’ এ তথ্য নিশ্চিত করেছে।।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন, দুই সহোদরের ৭২ বছর বয়সী বাবা, ৬০ বছর বয়সী মা, ৩৬ বছর বয়সী বড় সহোদরের স্ত্রী, ১৪ বছর বয়সী কন্যা, ১২ বছর বয়সী পুত্র সন্তান এবং ছোট সহোদরের স্ত্রী ২৬।

দুই সহোদরের মধ্যে বড় ভাইয়ের বয়স ৪২ বছর ও ছোট ভাইয়ের বয়স ৩৬ বছর। লাকসামে এখন পর্যন্ত একই পরিবারের ৮জন সহ সর্বমোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি