1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আ’লীগ নেতা এয়াকুব মজুমদার সাজুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা এয়াকুব মজুমদার সাজুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৫৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি’র নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজলার চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন হয়ে পড়া ৪০০ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চিওড়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাকুরা ফ্যান কোম্পানীর চেয়ারম্যান মো. এয়াকুব হোসেন মজুমদার সাজু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত রাতের আঁধারে এ ত্রাণ সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়। এতে চাল, ডাল, তেল, বুট, আলু, চিড়া, চিনি ও সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. রিয়াজুর রহমান তামজীদ মজুমদার, ইউপি সদস্য ইকবাল হোসেন খাঁন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আ’লীগ নেতা এয়াকুব হোসেন মজুমদার সাজুর অর্থায়নে এ ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net