1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলোচিত জামাল হত্যা মামলার বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে আলোচিত জামাল হত্যা মামলার বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৭৯ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাম্য ঝামেলাকে কেন্দ্র করে আলোচিত জামাল হত্যা মামলার বাদী মোসা. জোহরা আক্তার ও একই মামলার স্বাক্ষী মো. পুলক আকবরকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক বারটার সময় এ হত্যা চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার গুনবতী ইউনিয়নের চাপালিয়া পাড়ায় হাজী বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে টুটুল ও একই গ্রামের মাঝি বাড়ীর আব্দুল ওয়াহাবের ছেলে নয়নের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দুই বাড়ীর লোকজন এই ঘটনার সাথে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু পরিস্থিতি শীতল হয়ে যাওয়ার পর একই দিন রাত বারটার সময় অস্ত্র সহ প্রায় দুই শতাধিক অজ্ঞাতনামা সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে মাঝি বাড়ীর মোহাম্মদ আলীর স্ত্রী জোহরা আক্তার ও ছেলে পুলক আকবরের উপর হামলা চালায়। এসময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা জোহরার বাড়ী ঘর সহ আশেপাশের কয়েকটি বাড়ী ঘরে ভাংচুর চালায় এবং ‘জামালকে হত্যা করেছি যে কিছু হয়নি, তোদেরকে মেরে ফেললে কি হবে’? এমন কথা বলে চিৎকার ও হুংকার দিতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগি মোসা. জোহরা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূলত সন্ত্রাসীরা আমাকে এবং আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে। ছোট খাটো কিছু আঘাত পেলেও আল্লাহর মেহেরবানীতে এ যাত্রায় আমরা বেঁচে গেছি। এই হামলার পেছনে একটি কুচক্রী মহলের হাত রয়েছে। মূলত আমি জামাল হত্যা মামলার বাদী। আমার ছেলেও ওই মামলার স্বাক্ষী। আপনারা জানেন, ইতিমধ্যে একই মামলার একজন স্বাক্ষীকে সন্ত্রাসীরা নিশংসভাবে হত্যা করেছে। এখন তারা আমাকে এবং আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে একটি ছোট ঘটনার সাহায্য নিয়েছে। জামাল হত্যা মামলার আসামীরা প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দেয়ার পরিপ্রেক্ষিতে আমি ২০১৬ সালে ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে চৌদ্দগ্রাম থানায় জিডি করেছিলাম। শনিবারের ঘটনায় আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি আশা করছি পুলিশ প্রশাসন এবিষয়ে আইনগত পদক্ষেপ নিবে।” এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো. মনির জানান, গুনবতীতে মারামারির খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ ঘটনায় চাপালিয়া পাড়ায় কয়েকটি বাড়ী ভাংচুর করেছে হামলাকারীরা। প্রতিপক্ষের হামলায় একজন প্রতিবন্ধী সহ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে আমাদের গাড়ীতে করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করি। হামলার ঘটনায় কোনো মামলার বাদী আহত হয়েছে কিনা এ ব্যাপারে আমি অবগত নই। থানায় অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net