ঢাকা   ০৯:১৫:৩৭ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

চৌদ্দগ্রামে সর্দি-জ্বরে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩৬৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সর্দি-জ্বর নিয়ে মহিন উদ্দীন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার সময় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত সালেহ আহম্মদের ছেলে। খবর পেয়ে বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান সহ চৌদ্দগ্রাম থানার এসআই মো. খায়ের উদ্দীন ভূঁইয়ার নেতৃতে পুলিশের একটি টিম মৃতের বাড়িতে পৌঁছে। এসময় উপজেলা প্রশাসন ৩টি বাড়ি লকডাউন ঘোষনা করে পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে। গত পাঁচ দিন যাবৎ সে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিলো। সর্দি-জ্বর নিয়ে তাকে গ্রামের মসজিদে নামাজ আদায়সহ দোকান পাটে ঘুরাফেরা করতে দেখা গেছে। সর্দি-জ্বর ও কাশের উপসর্গ লোকজনের কাছে গোপন রেখে সে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার রাত থেকে তার লুজ মোশন শুরু হয় এবং বুধবার ভোরে তার মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি আইইসিডিআর এর হট লাইনে কল করে জানায় এবং স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে। পরে স্থানীয় চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বিষয়টি থানা এবং উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিত উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান জানান, সর্দি-জ্বর নিয়ে মহিন উদ্দীন নামের এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা ঢাকায় পাঠানো হবে। সে আমাদের এখানে চিকিৎসার জন্য আসেনি বা যোগাযোগও করেনি। করোনা আক্রান্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নমুনার রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো. খায়ের উদ্দীন ভূঁইয়া বলেন, সর্দি-জ্বর নিয়ে মহিন উদ্দীন নামের এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃত ব্যক্তির বাড়ি সহ আশেপাশের আরো ২টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি