1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ভূয়া রেশন কার্ডধারী দুই প্রতারক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

টঙ্গীতে ভূয়া রেশন কার্ডধারী দুই প্রতারক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৯৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে শুক্রবার রাতে স্থানীয় মাছিমপুর,গাজিবাড়ি ও মধুমিতা এলাকার দরিদ্র অসহায় দিন মজুরদের সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও একশত করে টাকা নেয়ার অভিযোগে দুলাল মিয়া (৪৫) ও ওসমান আলী (৩৮) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দুলাল মিয়ার নির্দেশে তুরাগ বাসের চালক ওসমান আলী স্থানীয় মাছিমপুর গাজিবাড়ি ও মধুমিতা এলাকার প্রায় ৩শ অসহায় দরিদ্র দিন মুজুরদের গরীবের ব্যাংক সমিতির মাধ্যমে সরকারী রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও দুই কপি ছবিসহ টাকা নিতে থাকে। বিষয়টি এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পূর্ব থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মাছিমপুর এলাকা থেকে শতাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবিসহ ওসমান আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ওসমান আলী জানায়, সে দুলাল মিয়ার কথা অনুযায়ী লোকজনের কাছ থেকে টাকা ও ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেছি। এদিকে ওসমানকে গ্রেফতারের খবর পেয়ে দুলাল মিয়া ওসমানকে ছাড়িয়ে আনতে থানায় গেলে পুলিশ তাকে আটক করে।
মধ্য বয়সী এক মহিলা নাম প্রকাশে না করার শর্তে থানায় এসে জানায়, দুলাল মিয়া মধুমিতা এলাকায় স্থাপিত গরীবের ব্যাংক নামক একটি সমিতিতে কাজ করার সুবাদে এবং ওই সমিতির মাধ্যমে স্থানীয় দরিদ্র অসহায় মানুষদের সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে ওসমানকে দিয়ে টাকাসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করতে থাকে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দিলে পুলিশ ওসমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
দুলাল মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বিশ্বনাথপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আর ওসমান আলী বি বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net