1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে শ্রমিক নেতা মতিউর রহমানের উদ্যোগে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে শ্রমিক নেতা মতিউর রহমানের উদ্যোগে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি নির্দেশনায় টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের নেতা মতিউর রহমান বি কমের উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড নোভেল করোনা ভাইরাস এ কবলিতদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেন।গতকাল সোমবার সকাল ১১টা থেকে বৌ বাজার রূপবানের মাঠ টেক, জামাই বাজার এলাকার বিভিন্ন বাসায় বাসায় গিয়ে পর্যায়ক্রমে ৫শ’ গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান নয়ন, খলিলুর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিবলু আহমেদ, সবুজ আল মামুন, আসাদুজ্জামান আরমান, হাজী বাবলু, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান শোভন, রফিকুল ইসলাম বাবুল, জামান সরকার প্রমুখ।
এ সময় শ্রমিক নেতা মতিউর রহমান বি কম বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৫শ’ পরিবারের মাঝে চাউল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, ডাল, সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net