1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ত্রাণ নয় এটি আপনার উপহার" স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বাগমারা ওয়েলফেয়ার সোসাইটি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

“ত্রাণ নয় এটি আপনার উপহার” স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বাগমারা ওয়েলফেয়ার সোসাইটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৫৮ বার

মো. আবদুস সবুর:
করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত থেকে দিনমজুর পরিবারে চলছে চরম খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে প্রথম রমজান হতে “বাগমারা ওয়েলফেয়ার সোসাইটি” অতীতের ন্যায় সমাজের মানুষের পাশে এসে দাড়িয়েছে’ “ত্রাণ নয়, এটা আপনার উপহার” কর্মসূচি নিয়ে।
“বাগমারা ওয়েলফেয়ার সোসাইটি” চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের একটি সেচ্ছাসেবী সংগঠন। এসংগঠনের বেশির্ভাগ সদস্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা চায় এই সংগঠনের ব্যানারে সমাজকে আলোকিত করতে।

বাগমারা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মো. শোয়াইব বলেন, আমরা বাগমারা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে একটি তহবিল গঠন করি।
গঠিত তহবিল হতে আমরা সমাজের বিভিন্ন কল্যাণ মূলক কর্মকান্ডে এ অর্থ ব্যায় করে থাকি। তারই ধারাবাহিকতায় এলাকার সৃষ্ট সংকটে পড়া পরিবারের তালিকা তৈরী করে রাতের অন্ধকারে আমাদের কর্মিরা বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি পৌঁছে দিচ্ছেন।

শোয়াইবুল ইসলাম এ ওয়েলফেয়ার সোসাইটি ২০১৫ সাল হতে অদ্যাবধি গ্রামের মানুষের পাশে থেকে সমাজের নানা কল্যাণমুলক কার্যক্রম চলমান রেখেছে বলে উল্লেখ করেন।

এ কার্যক্রমের সাথে রয়েছেন বাগমারা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য
আব্দুল্লাহ আল আসিফ, শোয়াইব, জুলাস্কার, শাহাবুদ্দিন, নেচার, মহিউদ্দিন, এনাম, মানিক ও কফিল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net