1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ১৬ জনের ফলাফল নেগেটিভ, ২৮ জনের নমুনা পাঠানো হয়েছে, কোয়ারেনটাইনে ৪৮ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

নওগাঁয় ১৬ জনের ফলাফল নেগেটিভ, ২৮ জনের নমুনা পাঠানো হয়েছে, কোয়ারেনটাইনে ৪৮ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৫৩ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁ জেলা থেকে যে ১৬ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের কারও মধ্যে করোনা ভাইরাসের কোন লক্ষন পাওয়া যায়নি। সকলেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল এই তথ্য রিশ্চিত করে জানিয়েছেন যে মঙ্গলবার নওগাঁ জেলা থেকে আরও ২৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

যাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৪ জন, রানীনগরে ৩, আত্রাইয়ে ৩, মান্দায় ২, সাপাহারে ১, মহাদেবপুরে ২, পোরশায় ৩, পত্নীতলায় ৩, নিয়ামতপুরে ৩, ধামইরহাটে ২ এবং বদলগাছি উপজেলার ২ জন।

সিভিলসার্জন আরও জানিয়েছেন যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে তাদের গড় বয়স ২৫ থেকে ৭০বছরের মধ্যে এবং এদের অধিকাংশ বিদেশ ফেরত।

সিভিল সার্জন অফিস কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নওগঁ জেলায় নতুন করে আরও ১৬ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১ জন, আত্রাইয়ে ৩, মান্দায় ৩, বদলগাছিতে ২, পত্নীতলায় ২, ধামইরহাটে ২, সাপাহারে ১ এবং পোরশা উপজেলায় ২ জন।

শুরু থেকে এ পর্যন্ত হোম কোয়ারেনটাইনে পাঠানো ব্যক্তির সংখ্যা ১ হাজার ৯শ ৬ জন। নওগাঁ হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ানেটাইনে রয়েছেন ১ জনসহ সর্বমোট ১ হাজার ৯শ ৭ জন।

১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ জন। শুরু থেকে এ পর্যন্ত হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮শ ৫৯ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৪৮ জন।

কাজী কামাল হোসেন
নওগাঁ
০৭/০৪/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net