1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের মন্দিরের চুড়া ভেঙ্গে নেয়ার চেষ্টাকালে ২ চোর আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

নবীগঞ্জের মন্দিরের চুড়া ভেঙ্গে নেয়ার চেষ্টাকালে ২ চোর আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৩৩ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তীর গ্রামের অরুন প্রভা ভট্টচার্য্যরে বাড়ীতে শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরের চুড়ার পিতলের কলসী ও মুল্যাবান জিনিসপত্র চুরির সময় হাতেনাতে অরুপ সুত্রধর এবং তোফাজ্জল হোসেন উজ্জ্বলকে আটক করে নবীগঞ্জ থানাপুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় অপর সহযোগী মুছা আহমদ পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তীর গ্রামের অরুন প্রভা ভট্টাচার্য্যরে বাড়ীতে স্থাপিত শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরের চুড়ায় রক্ষিত পিতলের কলসী ও আনুসাঙ্গিক মুল্যবান জিনিসপত্র গত রবিবার দিবাগত প্রায় ২.৩০ মিনিটের সময় চুরি করে নেওয়ার জন্য প্রস্তুতি নেয় মিল্লিক গ্রামের আব্দুল লতিফের পুত্র মুছা আহমদ,জন্তরী গ্রামের আবু দাশের জামাতা পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত বিধু সুত্রধরের পুত্র অরুপ সুত্রধর এবং ঘোলডুবা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র তোফাজ্জ্বল হোসেন উজ্জ্বল ও তাদের সহযোগীরা । রশি বেধে মন্দিরের পাশ্ববর্তী একটি কদমগাছে উঠে মন্দিরের চুড়াটি ভাঙ্গা শুরু করে। বিষয়টি বাড়ীর পাহাড়াদার শংর দাশের নজরে আসলে গৃহকর্তাসহ অন্যান্য লোকজনকে বিষয়টি ফোনে অবগত করে। এ সময় বাড়ীর লোকজন একত্রিত হয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net