1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথম মৃত্যু ৬ ফেব্রুয়ারি! বহু আগে থেকেই করোনা যুক্তরাষ্ট্রে? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

প্রথম মৃত্যু ৬ ফেব্রুয়ারি! বহু আগে থেকেই করোনা যুক্তরাষ্ট্রে?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪১৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
তখনও করোনা নিয়ে সেভাবে ভাবতে শুরু করেনি আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প বলেই দিচ্ছেন কিছুই হবে না। সে সময় অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে নিজ বাসায় একজন বয়স্ক লোকের মৃত্যু হয়, তারপর আরেকজন। তখন কেউ জানিতে পারেনি তারা করোনা পজিটিভ।

গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টি থেকে ঘোষনা দেয়া হয়, গত ফেব্রুয়ারিতে দুইজন লোক নিজ বাসায় মারা যায়। করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে। যা প্রমাণ করছে আমেরিকায় করোনায় মৃত্যু ধারণার অনেক আগেই শুরু হয়েছে।
বিবৃতিতে সান্তা ক্লারা কাউন্টির কর্মকর্তারা বলেন, তিনজন ব্যক্তি বাসায় মারা গিয়েছিল। একজন ৬ ফেব্রুয়ারি, দ্বিতীয়জন ১৭ ফেব্রুয়ারি এবং তৃতীয়জন ৬ মার্চ। তিনজনই করোনায় মারা গিয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ। পরবর্তীতে তা পাঠানো হয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে। সেখান থেকে গত মঙ্গলবার প্রতিবেদন এসেছে যে তিনজনেই করোনায় আক্রান্ত ছিলো।

অথচ যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী করোনায় প্রথম মৃত্যু হয়েছিলো ২৮ ফেব্রুয়ারি। ৫০ বছর বয়সের ব্যক্তিটি ওয়াশিংটনে মারা যান। আর নতুন তথ্য বলছে দেশটির প্রথম মৃত্যু হয় সান্তা ক্লারা কাউন্টিতে ৬ ফেব্রুয়ারি।অর্থাৎ সরকারি হিসাবের তিন সপ্তাহ আগে। এছাড়া সরকারি হিসাবে ক্যালিফোর্নিয়ায় প্রথম মৃত্যু হয় ৪ মার্চ।

সান্তা ক্লারা কাউন্টি কর্তৃপক্ষ জানায়, প্রথম মৃত্যুটি তারা চিহ্নিত করতে পারেনি, কারণ তখন পরীক্ষা-নিরীক্ষার কিট পর্যাপ্ত ছিলো না। সে কারণে শুধু যারা সফর থেকে আসতো কেবল তাদেরই পরীক্ষা করা হয়।
যুক্তরাষ্ট্রের ওষুধ সংস্থা করোনার পরীক্ষা কিট ২৯ ফেব্রুয়ারি থেকে ব্যাপকভাবে দিতে শুরু করে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৪০ লাখ লোকের করোনা টেস্ট হয়েছে। প্রতিদিন হচ্ছে ১ লাখ ৫০ হাজার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net