1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপন ফোনালাপ ফাঁস, বিপদে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

গোপন ফোনালাপ ফাঁস, বিপদে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৫৯ বার

একটি গোপন ফোনালাপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত ইস্যুতে সেনা কর্মকর্তাকে সমালোচনা এবং বিদেশি নেতার প্রতি নমনীয় মনোভাব প্রকাশের এই কথোপকথন ফাঁস হওয়ার পর রাজধানী ব্যাংকক জুড়ে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ।

এই ইস্যু ঘিরে তার জোট সরকারের ভেতরে অনাস্থার চাপ বাড়ছে, এমনকি ক্ষমতা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে।

সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপে প্রধানমন্ত্রী পেতংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের প্রতি অত্যন্ত নমনীয়ভাবে কথা বলতে এবং নিজ দেশের এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে সমালোচনা করতে শোনা যায়। থাইল্যান্ডের রাজনৈতিক কাঠামোয় সেনাবাহিনীর ব্যাপক প্রভাব থাকায় এটি সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, কম্বোডিয়ার স্বার্থে কাজ করতে গিয়ে থাইল্যান্ডের স্বার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকিতে ফেলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া অনেকের দাবি, এই ফোনালাপের পেছনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং পেতংতার্নের পিতা থাকসিন সিনাওয়াত্রার রাজনৈতিক প্রভাব।

শনিবার হাজার হাজার মানুষ বৃষ্টি উপেক্ষা করে ব্যাংককের রাস্তায় নেমে আসে। তাদের স্লোগান—”জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলবেন না”, “পদত্যাগ করুন পেতংতার্ন!”।

বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে ক্ষমতায় আসার পর এটিই তার বিরুদ্ধে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। পেতংতার্ন ইতিমধ্যে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবে বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট নন।

বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পেতংতার্নের জোট সরকারে ফাটল ধরার ইঙ্গিত মিলছে। সংসদের ভেতরেই তার একাধিক শরিক দলের ভিন্নমত প্রকাশ পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে একটি অনাস্থা প্রস্তাব উঠতে পারে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হবে তার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net