1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের পক্ষ থেকে ১১০ পরিবারে সহযোগিতা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের পক্ষ থেকে ১১০ পরিবারে সহযোগিতা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩০৮ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ আজ ১২ এপ্রিল ২০২০ রবিবার দুপুরে ওয়েভ ফাউন্ডেশন মাগুরা কর্তৃক বাস্তবায়িত ‘অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা (রেসপন্স)’ প্রকল্পের পক্ষ থেকে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গৃহীত উদ্যোগ হিসেবে স্হানীয় কার্যালয়ে শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের সকল ওয়ার্ডের ৯০টি পরিবার এবং শ্রীকোল ইউনিয়নের ৫ ও ৩ নম্বর ওয়ার্ডের ২০টিসহ মোট১১০ পরিবারের কাছে সচেতনতামূলক বার্তাসহ কাপড় কাচা সাবান ও মাস্ক সম্বলিত একটি করে প্যাকেট উপকরণ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকল্পের সহায়তায় গঠিত নাগরিক সহায়তা দল ‘লোকমোর্চা’ উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মুসাফির নজরুল, সাংবাদিক মোঃসাইফুল্লাহসহ আরো অনেকে। উল্লেখ্য, এ কার্যক্রমের অধীনে ইতিমধ্যে শ্রীকোল ইউনিয়নের আরো একটি ওয়ার্ড এবং সব্দালপুর ইউনিয়নে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে এ উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমটি শ্রীপুর ও মোহাম্মদপুর উপজেলার সকল ইউনিয়নে পরিচালিত হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ কার্যক্রমটিতে সহায়তা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net