1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়িভাড়া মওকুফের সিদ্ধান্ত না আসায় অনশন অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১

বাড়িভাড়া মওকুফের সিদ্ধান্ত না আসায় অনশন অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৭৩ বার

জাফরুল আলম: চলমান করোনা ভাইরাসে মানুষের আয় রোজকার থেমে গেছে। এমতাবস্থায় ভাড়াটিয়ারা পড়েছে মহা বিপাক। এ পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের সরকারি সিদ্ধান্তের দাবি জানিয়ে দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছে নতুনধারা বাংলাদেশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে ২২ এপ্রিলেও সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে চলমান ছিলো।

এ কর্মসূচীতে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রাজনীতিক আবুল হোসেন, জাতীয় সাংস্কৃতিক ধারার সহ-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ।

এ সময় মোমিন মেহেদী তাঁর বক্তব্যে বলেন, নতুন প্রজন্ম বায়ান্নতে রক্ত দিয়েছে, একাত্তরে রক্ত দিয়েছে এবং প্রয়োজনে এখনো রক্ত দিবো। কিন্তু জনগণের অধিকার আদায়ে রাজপথ ছাড়বো না। যতক্ষণ না প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া সমস্যা সমাধানের পদক্ষেপ না নেবেন ততক্ষণ অনশন চলবেই। তাই ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের সরকারি সিদ্ধান্তের দাবিতে অনশন অব্যাহত রেখেছে সংগঠনটি।

উল্লেখ্য এরইমধ্যে না খেয়ে টানা ২ দিনের অনশনে অসুস্থ্য হয়ে পড়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৩ জন নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net