ঢাকা   ০৮:৫৬:২৫ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

বিনামূল্যে সবজি বিতরণ করছে চসিকের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুজিব উল্ল্যাহ্ তুষার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে বইছে লাশের মিছিল। ক্ষুদ্র এ অণুজীবটির কাছে পরাস্থ সব দেশ। এমন সঙ্কটের মুহুর্তে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন চসিকের ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও চার বারের সাবেক সফল কাউন্সিলর আব্দুল মালেক । ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসচ্ছল পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করেন তিনি।
এনায়েত বাজার এলাকার অসচ্ছল প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি দিয়ে সহায়তা করছেন। জানা যায়, অসহায় ও দুঃস্থদের সহযোগিতার লক্ষ্যে সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ও তার সঙ্গীয় নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন। তারা ভ্যানে মিষ্টি কুমড়া, টমেটো,চিচিঙ্গা, লাউ,লালশাক ও বাঁধা কপি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিতরণ করছেন।

কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষকে নিরাপদ রাখার লক্ষ্যে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে সমাজের অসহায় মানুষদের যেন না খেয়ে থাকতে হয়। সেজন্য অসহায় মানুষের সেবাই আমি ও আমার কর্মীরা এলাকার বিভিন্ন বাসা, বাড়িতে বিনামূল্যে সবজি বিতরণ করছি। এছাড়াও এনায়েত বাজার এলাকার ৩৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাসায় বাসায় পৌঁছে দেন তিনি।
মানুষ বাঁচলে টিকে থাকবে মানবতা। আসুন আমরা সবাই মিলে খেটে খাওয়া অসহায়,হত দরিদ্র মানুষের পাঁশে দাঁড়ায়।
এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং জীবাণুনাশক স্প্রে বিতরণ করেছিলেন সাবেক এই কাউন্সিলর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি