1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিশু নির্যাতনে আটক ১, ফেসবুকে ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় শিশু নির্যাতনে আটক ১, ফেসবুকে ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৩৮ বার

মোঃ সাাইফুল্লাহ, মাগুরা : মাগুরায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শিশুর উপর
একশত টাকা চুরির অপবাদে অমানুষিক নির্যাতনের ছবি ভাইরাল হলে পুলিশ এক
ঘন্টার মধ্যে ঐ নির্যাতনকারীকে আটক করেছে। এ ঘটনায় এলাকার সাধারন মানুষের
মধ্যে স্বস্তি ফিরেছে।
মাগুরা সদর উপজেলার বিলআকছি গ্রামের দিনমজুর ইউসুফ সিকদারের শিশু পুত্র
মাদ্রাসা ছাত্র সিয়াম (৯) কে প্রতিবেশী প্রভাবশালী রকিবুল সর্দ্দার (৪৫)
পিটিয়ে মারাত্বক আহত করেছে।
জানা যায়, রবিবার সকলে শিশু সিয়াম আম কুড়াতে গেলে পাষন্ড রকিবুল তাকে
একশত টাকা চুরির অপবাদে নিজের ঘরে আটকে জিআই পাইপ দিয়ে মাজার নিচে নির্মম
ভাবে পিটিয়ে মারাত্বক আহত করে। নির্যাতনের ছবি একজন সাংবাদিক তার ফেসবুকে
রাত ১০টার দিকে পোষ্ট করার সাথে সাথে তা ভাইরাল হয়।
মাত্র এক ঘন্টার মধ্যে মাগুরা পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান এর
নির্দেশে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন ও ওসি তদন্ত
সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঝটিকা অভিযানে নির্যাতন কারী
রকিবুল সর্দ্দারকে আটক করতে সক্ষম হয়। শিশু নির্যাতন আইনে মামলা রুজুর
প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net