1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনামূলক ব্যতিক্রমী প্রচার-প্রচারণা অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনামূলক ব্যতিক্রমী প্রচার-প্রচারণা অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৪৬ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাগুরা জেলা তথ্য অফিস গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরাজেলায় ব্যাপকহারে অব্যাহতভাবে ব্যতিক্রমি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। জেলার ৪টি উপজেলার ছত্রিশটি ইউনিয়নের অধিকাংশ হাট-বাজার ও গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে শুরু থেকেই লিফলেট বিতরণ, পোস্টার স্থাপন ও জীপ গাড়ীতে মাইকের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে । মাগুরা জেলা তথ্য অফিসের জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় জেলা শহরসহ প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ ও জন বহুল দর্শনীয় স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক তথ্য সম্বলিত এক ডজন ডিসপ্লেবোর্ড করা হয়েছে। এছাড়া জেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে, হাটে-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয় যেমন, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্ব স্ব ঘরে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি মাইকের মাধ্যমে করা হচ্ছে। এর ফলে জেলার মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর প্রথম থেকেই জেলা তথ্য অফিস এই বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যতদিন এর প্রাদূর্ভাব থাকবে ততদিনই সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net