1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাহে রমজান উপলক্ষে সোনারগাঁয়ে দেড় শতাধিক ভিক্ষুক পেল খাদ্যসামগ্রী ও নগদ অর্থ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মাহে রমজান উপলক্ষে সোনারগাঁয়ে দেড় শতাধিক ভিক্ষুক পেল খাদ্যসামগ্রী ও নগদ অর্থ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৮৮ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক ভিক্ষুক পেল চাল, ডাল, তেল, আলু, লবন ও আটাসহ নগদ অর্থ

শুক্রবার বিকেলে প্রানঘাতি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা নিন্ম আয়ের ও নিন্মবিত্ত পরিবার, প্রতিবন্ধি, বেদে সম্প্রদায়, হিজরা ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি এবার দেড় শতাধিক ভিক্ষুকের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এ সময় মাসুম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে সমাজের সকল শ্রেণীর অসহায় বেকার হয়ে পড়া মানুষদের পাশে দাড়িয়েছি। যতদিন পর্যন্ত এ অবস্থা থাকবে ততদিন আমার পক্ষ থেকে এসব ত্রাণ কর্মসুচি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এ দুর্যোগেই শুধু নয়, যতোদিন বেঁচে থাকবো। আল্লাহ সহায় থাকলে চেষ্টা করবো বিপদগ্রস্ত অসহায়দের পাশে থাকতে।

এসময় উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net