1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাাগুরার মহম্মদপুরে ভিজিডির চাল আত্নসাতের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

মাাগুরার মহম্মদপুরে ভিজিডির চাল আত্নসাতের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৫৩ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান মোল্যার বিরুদ্ধে দুস্থ নারীদের উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) ৪৫০ কেজি চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি চাল আত্মসাতের বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই ইউপি সদস্য কার্ডধারীকে কার্ডটি ফেরত দেন। চাল আত্মসাতের বিষয়টি ওই ইউপি সদস্য আব্দুর রহমান নিজেও স্বীকারও করেছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে ঘরবন্দি মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচি, ত্রাণ, ভিজিডিসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে যাচাই বাছাই শুরু করছে প্রশাসন। এসময় দুস্থদের খাদ্য সহায়তা না পাওয়ার বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে ওই ইউপি সদস্যের চাল চুরির বিষয়টি জানা যায়।

কহিনুর বেগম নামে এক দুস্থ নারী জানান, ‘আমার স্বামী ১০ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত, কাজ করতে পারে না। অভাব অনটনে সংসার চলে। ইউপি সদস্য আব্দুর রহমান আমার নামে একটি ভিজিডি চালের কার্ড করে দিতে চায়। এ বাবদ সে ২ হাজার টাকাও নেয়। পরে আমার নামে কার্ড হয়নি জানিয়ে সে টাকা ফেরত দিয়ে দেয়।’

তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে আব্দুর রহমান আমাকে আমার নামে ১৫ মাস চাল ওঠানো একটি ভিজিডি কার্ড দিয়ে বলে ‘তুমি এ বারের মত আমারে বাাঁচাও। সামনে বছর তোমারে আবারো কার্ড করে দেব। তোমার চার আনাও লাগবে না।’

এদিকে ইউপি সদস্য আব্দুর রহমান চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করে বলেন, যে চাল নিয়েছি তা ফেরত দিয়ে দেব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net