1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় আরও একটি হরিণ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

শরণখোলায় আরও একটি হরিণ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৫২ বার

নইন আবু নাঈম, বাগেরহাট : পূর্ব সুন্দরবনের শরণখোলা থেকে একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ( ২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে মঠবাড়িয়া উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সোনাখালী এলাকা থেকে গ্রামবাসী হরিণটি উদ্ধার করে।
পরে মঠবাড়িয়া থানা পুলিশের মাধ্যমে হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, এর আগে গতকাল বৃহস্পতিবার আরও একটি হরিণ উদ্ধার করে
বনবিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে রাতে হরিণটি সাতরে লোকালয়ে চলে যায়। সকাল সাতটায় ওই গ্রামের বাদল মোল্লার বাড়ীর পুকুরপাড় থেকে হরিণটি ধরে মঠবাড়িয়া থানায় নিয়ে যায় গ্রামবাসী। সেখান থেকে পুলিশ বনবিভাগকে খবর দিলে তারা হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন।
বৃহস্পতিবার সকালে সুন্দরবনের বারকিং ডিয়ার নামের আরও একটি মাদী হরিণ বলেশ্বর নদী থেকে এক জেলে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। পরে সেটি বনে অবমুক্ত করা হয়।
এদিকে, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী দেবদাস মজুমদার এ প্রসঙ্গে জানান, জ্ঞানপাড়া ও চরদোয়ানী এলাকার সংঘবদ্ধ হরিণ চোরা শিকারি চক্রগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল। করোনার এ লকডাউনের মধ্যে সময়টাকে নিরাপদ মনে করে চক্রগুলি সক্রিয় হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে হয়তো তাদের কবল থেকে হরিণ ছুটে যাওয়ায় তা গ্রামবাসীর কাছে চলে এসেছে বলে তিনি ধারনা করছেন। বিষয়টি তিনি বনবিভাগকে খতিয়ে দেখার দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net