1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ‘গিফট ফর গুড’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ‘গিফট ফর গুড’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২৮ বার

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়াদের সহযোগিতায় দেশব্যাপী কাজ করে চলেছে সামাজিক সংগঠন ‘গিফট ফর গুড’। তারই অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল) ‘গিফট ফর গুড’ এর স্বেচ্ছাসেবীরা গিয়েছিলেন পুরান ঢাকার শাঁখাড়ি বাজারে।

সেখানে বসবাস করেন মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব দেখিয়ে বাংলাদেশকে স্বাধীনতার সম্মান দিয়ে শহীদ হওয়া বেশ কিছু মুক্তিযোদ্ধা পরিবার। সেখানে ৩০ টি মুক্তিযোদ্ধা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে ‘গিফট ফর গুড’।

তাদের কাছে পৌঁছে দিয়েছে চাল, ডাল, তেল, আটা, ছোলা, মুড়ি, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় এবং রমজানের খাদ্যসামগ্রী। জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত দুই হাজারেরও অধিক পরিবারকে খাদ্য ও ঔষধ সহায়তা দিয়েছে। যাদের মধ্যে রয়েছে বনানী, ধামরাই, দেওয়ানগঞ্জের ১৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ, কালাচাঁদপুরের গারো সম্প্রদায়, নাটোরের সাঁওতাল জনগোষ্ঠী, মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায়সহ সমগ্র ঢাকা শহরের প্রায় দেড় হাজার বস্তিবাসী। এর পাশাপাশি বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচিও চলতে থাকে সমানভাবে। শুধু রাজধানী ঢাকা বা এর আশেপাশেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও গিফট ফর গুড তাঁদের কার্যক্রম চালিয়ে গেছেন।

এছাড়া ভোলা, মহেশখালী, বরিশালের চারশ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। সমাজ যেই মানুষগুলোর কথা আজ ভুলে গেছে, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছি গিফট ফর গুড। তবে এই কাজগুলো করা তাদের জন্য কখনোই খুব সহজ ছিল না। কাজের মাঝে নানা বাঁধা, বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। ত্রাণ বিতরণ করতে গিয়ে সংগঠনের কর্মীরা স্থানীয় প্রশাসনের বাঁধাও পেয়েছেন। কখনো সমাজের মানুষের অসহযোগিতায় কঠিনতর হয়েছে এই পথ। তবে তারা থেমে থাকেননি। কখনো একা, কখনোবা অন্য সংগঠনের সাথে একত্রিত হয়ে কাজ করেছেন এইসব অবহেলিত জনগোষ্ঠীর জন্য।

তাদের মাঝে শুধু ত্রাণ সহায়তাই পৌঁছে দেননি, তাদেরকে চেতন করেছেন, নিরাপদে থাকার উপায় বলে দিয়েছেন, জানিয়েছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা।

উল্লেখ্য, গিফট ফর গুডের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। মানুষের ফেলে দেয়া সামগ্রী, ব্যবহার্য জিনিস থেকে নতুন কিছু তৈরি করে সমাজের ছিন্নমূল মানুষদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগের শুরু। সাথে জরুরি প্রয়োজনে মানুষকে কীভাবে সাহায্য করা যায় সেটি নিয়েও কাজ করতেন গিফট ফর গুডের একঝাঁক তরুণ কর্মী। এছাড়া ২০১৫ সাল থেকে সমাজের বিভিন্ন কমিউনিটির শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য যাত্রা শুরু করে ‘আলোকিত শিশু’। ধীরে ধীরে সংগঠনটির কাজের পরিধি আরো বিস্তৃত হয়। সমাজের যে মানুষগুলো সব থেকে বেশি উপেক্ষিত আর অবহেলিত হয়ে আসছে, তাদের নিয়ে কাজ করতে থাকে ‘আলোকিত শিশু’। তারা সবসময় কাজ করেছেন বেদে, তৃতীয় লিঙ্গ, জেলে, উপজাতি,ভিক্ষুক বস্তিবাসীসহ সর্বস্ব হারনো নিরুপায় মানুষদের নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net