1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ঔষুধবাহী কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

শ্রীনগরে ঔষুধবাহী কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩১৯ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগর উপজেলায় ঔষুধবাহী কভার্ডভ্যানের ধাক্কায় জিসান শেখ (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার সিংপাড়া জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের রতন শেখের ছেলে। সে কল্লিগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে সিংপাড়া জোড়া ব্রীজের কাছে যায় মাদরাসা ছাত্র জিসান। এ সময় সড়কে দ্রুত গতির ওরিয়ন কোম্পানীর ঔষুধবাহী একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষনিক মাদরাসা ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক কভার্ডভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net