1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩০৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে মানবিক উপহার নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দুই শতাধিক কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে আব্দুল হালিম খান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ।

শনিবার সকালে মেডিকেল কলেজের ক্যাম্পাসে কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের মহামারী রোধে সারাদেশে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে কলেজটির অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান এই খাদ্য সামগ্রী তথা মানবিক উপহার বিতরণের উদ্যোগ নেন।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ৫ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, লবণ ১ কেজি, তেল হাফ কেজি, সাবান ইত্যাদি।

জানা যায়, গত ২ এপ্রিল দেড়শ কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ। এরই ধারাবাহিকতায় আজ ১৮ এপ্রিল ৬৫ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। বিতরণের এ ধারা সব সময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net