1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩০৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ জেলায় এর আগে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার একজন মৃত ব্যক্তি করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

শুক্রবার (১০ এপ্রিল) নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১ জন ও পাকুন্দিয়া উপজেলার ১ জন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট ৮০ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়।

এছাড়া শুক্রবার (১০ এপ্রিল) নতুন করে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

ডা. মো. মুজিবুর রহমান জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net