1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ৫০০০ পল্লী চিকিৎসক করোনাঝুঁকির মধ্যেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

কিশোরগঞ্জে ৫০০০ পল্লী চিকিৎসক করোনাঝুঁকির মধ্যেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩১১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের পল্লী চিকিৎসকরা। নিজস্ব চেম্বার বা ফার্মেসিতে বসার পাশাপাশি ছুটে যাচ্ছেন রোগিদের বাসা-বাড়িতেও। করোনাঝুঁকির মধ্যেই তারা দিনরাত মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।

পল্লী চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল এসোসিয়েশন (আরএমএ) সূত্রে জানা গেছে, জেলায় পাঁচ হাজারেরও বেশি পল্লী চিকিৎসক রয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই তারা মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শসহ প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি (পিপিই) সংগ্রহ করতে পারলেও বেশিরভাগেরই তা নেই।

ইনজেকশন বা স্যালাইন পুশ করা থেকে শুরু করে নানা রকম প্রাথমিক চিকিৎসা সেবা প্রত্যন্ত অঞ্চল, এমনকি জেলা শহরেও পল্লী চিকিৎসকরাই দিয়ে থাকেন। কিন্তু তাদের কোনো সুরক্ষা সামগ্রী নেই। করোনার এই অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।

বর্তমান প্রেক্ষাপটে সাধারণ রোগীরা হাসপাতালমুখী হচ্ছে না। তারা পল্লী চিকিৎসকদের দরজাতেই কড়া নাড়ছে। পল্লী চিকিৎসকদের বেশিরভাগ সদস্যেরই অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এ অবস্থার মধ্যেও তারা ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদেরকে পিপিই সরবরাহ করা হলে তারা আরও উৎসাহ নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারবেন বলে তারা জানান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে পল্লী চিকিৎসকরা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান প্রেক্ষাপটে তারা শুধু মানুষকে পরামর্শই দিচ্ছেন না, অনেক এলাকা লক ডাউনের মধ্যেও তারা মানুষকে করোনার বিষয়ে সচেতন করাসহ প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net