1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকদের উৎসাহ যোগাতে নিজে ধান কাটলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

কৃষকদের উৎসাহ যোগাতে নিজে ধান কাটলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

মোঃ সাইফুল্লাহ :
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মাগুরায় করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎসাহ যোগাতে নিজে ধান কেটে সদর উপজেলার কাশিনাথপুর উত্তরপাড়া এলাকার একটি মাঠে শস্য কর্তনের উদ্বোধন করেছেন।

গতকাল দুপুরে স্থানীয় হোসেন আলীর জমির এ শস্য কর্তন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহাসহ আরো অনেকে ।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান–মাগুরায় এবার ১৮ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান পাকার শুরুতে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ধান কেটে রবিবার কাশিনাথপুর উত্তরপাড়া মাঠে পাকা ধান কেটে এর উদ্বোধন করেছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর বাম্পার ফলন আশা করা হচ্ছে। এ ছাড়া ধান কাটা ও ঘরে তোলার বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net