1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
#খোলা_চিঠি - আফজাল হোসাইন মিয়াজী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

#খোলা_চিঠি – আফজাল হোসাইন মিয়াজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৬২ বার

সুপ্রিয়,
ইচ্ছেঘুড়ি,
আশা নয় বিশ্বাস মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছিস। স্বপ্নভঙ্গের যাতনায় আমাদেরও নিদারুন দিন কাটছে।

জানো, যারা তোমায় এই অন্তরীক্ষের মুক্ত সমীরণে উড়িয়েছে, তারা তোমায় নিয়ে স্বপ্ন আঁকে হৃদয়ের ক্যানভাসে। তুুমি ভেবেছো কখনো, মুক্ত আকাশের উড়ে চলা আচমকা ঝড়ো হাওয়ায় থামিয়ে দিতে পারে?
দৃষ্টি প্রসারিত কর, দেখো পশ্চিমাকাশে নিকষ কালো মেঘে ছেয়ে গেছে। নিলীম আকাশে সুপ্তির আধার ছড়িয়ে পড়ছে,তুমি ফিরবে না?
সেদিনের কথা কি তোমার মনে পড়ে যেদিন সযত্নে উড়ান দিয়েছি, সেদিনের শান্ত, স্থির ও সম্ভাবনার মায়াবী চাহনি! এখনো মনে পড়ে।

ওহ!
স্বাধীনতা চাইছো?
স্বাধীনতা কাকে বলে জানো?
সব স্বাধীনতা কিন্তু সুখকর হয় না!
বল্গাহীন জীবনকেই স্বাধীনতা বলে না।
ইচ্ছেঘুড়ি,
জানো, যে ঘুড়িটি লাটাইয়ে বাঁধা থাকে, তা যতই উপরে যাক না কেন একসময় আপন ঠিকানায় ফিরে আসে। তন্তু ছিঁড়ে গেলে কিন্তু আত্মহুতি হয় …

ক্ষণিকের নয়, দৃষ্টি দেয়া উচিত সামগ্রিক সুখভোগের।
তোমাকে উড়তে দেখে আনন্দে আত্মহারা হয় উড়ানদল। প্রত্যাশা আকাশ ছোঁবে, এই স্বপ্নরা বেঁচে রবে।
আফজাল হোসাইন মিয়াজী
(লেখক, সাংবাদিক ও মানববাধিকার কর্মী)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net