1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চবিতে ৩৫টি পরিবারকে বিনামূল্যে চাল দিলো ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

চবিতে ৩৫টি পরিবারকে বিনামূল্যে চাল দিলো ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৯৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৫ টি পরিবারের মাঝে বিনামূল্যে তিন কেজি করে চাল বিতরণ করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নীপবন স্কুলের সামনে এই চাল বিতরণ করা হয়। এর আগে চবি ছাত্রলীগ দুই দফায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে।

এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চাই দেশরত্ন শেখ হাসিনার বাংলায় একজন মানুষ ও যেন খাবারের কষ্ট না করে।

তিনি আরো বলেন, দুঃসময়ই নিজেকে প্রমাণ করার সময়, তাই এই সময়ে নিজেকে ঘুটিয়ে না রেখে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ম্যনুষ্যত্বের কাজ৷

এই বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার বাংলাকে রক্ষায়, যে কোনো দুর্যোগে নিজের জীবন বাজী রাখতে সর্বোচ্চ প্রস্তুত আছি। আমাদের এই ত্রাণ বিতরণ চলবে এবং আমরা খুব শীঘ্রই কৃষকের পাকা ধান কেটে বাসায় তুলে দিবো। আমাদের চবি ছাত্রলীগের সকল নেতা কর্মী প্রস্তুত রয়েছে।

এই সময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন, আব্দুল মালেক, সুমন নাসির, ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সাইফুল সুমন, রানা খান, কাজী পাপন, সাদ্দাম হোসেন, সুজয় বড়ুয়া, ওসমান মিয়া, সৌমেন, গিয়াস উদ্দিন, ওয়াহিদ, মো. হাসানসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net