1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

চৌদ্দগ্রামের রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়নের রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে আসলেও সকল চেষ্টা বিফলে যায়। ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অগ্নিকান্ডের খবর জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ততক্ষণে আগুনে সকল কিছু ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। খবর পেয়ে ভোর থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজে অংশ নেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান আলী হায়দার মেম্বার সহ স্থানীয়রা। অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ত্রিশকোট গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে ফার্নিচার ব্যবসায়ী মো. আবুল বশারের দু’টি দোকানে থাকা ফার্নিচার, কাঠ ও বিভিন্ন যন্ত্রপাতি সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী ভেরাইটি ষ্টোরের মালিক রাজাপুর গ্রামের বাচ্চু মিয়ার ফ্রিজ-টিভি সহ দোকানে থাকা মালামাল মিলে ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মার্কেট মালিক রাজাপুর গ্রামের মো. সেলিম মিয়ার স্থাপনা বাবদ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net