1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে দুই দিনে করোনা আক্রান্ত ৯, উপসর্গ নিয়ে মৃত্য ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঝিনাইদহে দুই দিনে করোনা আক্রান্ত ৯, উপসর্গ নিয়ে মৃত্য ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৫৫ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে গত দুই দিনে করোনায় আক্রান্ত নয় জন। এক প্রতিবন্ধি যুবকের জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু। করোনায় আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুইজন স্বাস্থ্যকর্মীও রয়েছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে সাতজন নেগেটিভ ও সাতজন পজেটিভ। যে নয়জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে তার মধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জ ২ জন, শৈলকুপা ১ জন, কোর্টচাঁদপুর ১জন এবং মহেশপুর উপজেলার ১ জন।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার যে ফলাফল এসেছে তার মধ্যে ঝিনাইদহ সদরের পৌর এলাকার গীতাঞ্জলি সড়কে একজন নারী ও পোড়াহাটি ইউনিয়নে একজন পুরুষ। কালীগঞ্জ উপজেলায় একজন ডেন্টাল সার্জনসহ ২ জন, মহেশপুরে ১ জন স্বাস্থ্যকর্মী, কোটচাঁদপুরে ২১ বছরের এক যুবক ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বসবাসরত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানবিদ রয়েছেন আক্রান্তদের মধ্যে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলায় মোট ৯ জন করোনা আক্রান্ত রুগি শনাক্ত হলো।
অন্যদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের আব্দুল গফুরের প্রতিবন্ধি ছেলে শিপনের (১৪) মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net