1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ঝিনাইদহে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ২৯৪ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়খালী পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে বিষয়খালী গ্রামের সরকারি একটি পুকুরের মাছ ধরছিল বিষয়খালী মসজিদ কমিটির সদস্য রেজাউল ইসলামের লোকজন। এসময় একই গ্রামের কামাল হোসেন তাতে বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কামাল হোসেন লোকজন রেজাউল ইসলামের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় রেজাউল ইসলাম, আশরাফুল ইসলামের বাড়ীঘরসহ বেশ কয়েকটি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net