1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝুঁকিপূর্ণ সমগ্র বাংলাদেশ: ভুল, অবহেলা না সার্কাস? - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঝুঁকিপূর্ণ সমগ্র বাংলাদেশ: ভুল, অবহেলা না সার্কাস?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৩২ বার

|| মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||

করোনা ভাইরাসের সংক্রমণ ও তার ভয়াবহতা নিয়ে কথা আলাপ শুরু হয়েছে অন্তত তিন মাস আগে৷ কর্তৃপক্ষ বলেছিলেন, আমাদের সব প্রস্তুতি আছে৷সব প্রস্তুতির এই দেশে সব ফ্লাইট চালু রাখা হলো৷ হঠাৎ হঠাৎ বিদেশফেরতদের কপালে হাত দিয়ে দেখা হলো জ্বরটর আছে কিনা, এর কিছুদিন পর থেকে ঠিকানা সাকিন জেনে রেখে বলা হলো কিছুদিন ঘর থেকে বের হবেন না৷ বিদেশফেরতরা একটু জিরিয়ে নিয়ে ঘুরলেন, ফিরলেন, হাডুডু খেললেন, কেউ কেউ ঘটা করে বেছে নিলেন জীবনসঙ্গী৷ নিরাপদে এদেশে আসতে পারলো করোনা ভাইরাস৷

সিটি করপোরেশন নির্বাচনে দিন রাত সালাম নিতে নাভিশ্বাস উঠলো নগরবাসীর৷ নির্বাচনের পরে চলতে থাকলো আনন্দ আয়োজন, কনসার্ট৷ একজন মেয়র ধরে বেঁধে লোকজনকে শেখালেন কীভাবে হাত ধুতে হয়৷১০ দিনের ছুটি হলো৷ সবাই মিলে চলে গেল যার যার নিজ বাড়িতে৷ গণপরিবহন বন্ধ করে দেওয়া হল৷ ঢাকার সঙ্গে সব জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো৷ রাস্তায় পুলিশ, ম্যাজিস্ট্রেট৷ বাইরে বের হলেই কান ধরে উঠবোস বা কোনো মেম্বার চেয়ারম্যানের লাঠির বাড়ি৷ রীতিমত তথ্য বিবরণী দেগে সেনাবাহিনী জানালো এবার থেকে রাস্তায় কড়াকড়ি৷

এর মধ্যেই একদিন দলে দলে মুরগি বোঝাই হয়ে ফিরে এলেন আমাদের শ্রমিক ভাইবোনেরা৷ কারণ রপ্তানি করা হয় এমন কারখানা খোলা রাখা যাবে যদি করোনা ঠেকানোর উপযুক্ত ব্যবস্থা থাকে৷ এই উপযুক্ত ব্যবস্থা কী তা দেখা গেল কেউ জানে না৷ তাই ছুটি বাড়ানো হলো, শ্রমিকেরা কেউ ফিরে গেলেন আবার, আবার মুুরগি বোঝাই৷

আলেম উলামাদের কেউ কেউ বললেন, কাবা শরীফসহ সারা দুনিয়াতে বন্ধ হলেও আমােদর দেখার সময় নাই৷ কেউ বললেন, করোনা থাকলে কোরান মিথ্যা হয়ে যাবে! করোনা ভাইরাস মহাসমারোহে বিস্তারও লাভ করতে পারলো, অন্তত ছড়িয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ যে পেল, সেটা করোনার ইন্টারভিউ না নিয়েও মোটামুটি বলা যায়৷ এর মধ্যে থানকুনি থেকে ইথানল বা গরম পানি সবই চলেছে রমরম করে৷দিনের বেলায় কাঁচাবাজারে গাদাগাদি করে মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে দেখা যাচ্ছে৷ আবার আমাদের সাবধান করা হচ্ছে সন্ধ্যা ছয়টার পর বাইরে না যেতে৷ যেন করোনার হাতে কোনো হাতঘড়ি আছে, যা দেখে সে সংক্রমিত হওয়ার সময় মিলিয়ে নেবে৷

বৃহস্পতিবার বিকেলে পরম ক্ষমতাধর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এক পত্র মারফতবললেন, যেহেতু, জনসাধারণের একে অপরের সাথে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয় এবং যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রোগের সংক্রমণ ঘটেছে৷ সেহেতু ২০১৮ সালের ৬১ নম্বর আইনের ১১(১) ধারার ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো৷

সিরিয়াসলি! জনাব আজাদ, আপনি মনে করছেন এখন আপনার এই আদেশ দেওয়ার যথাযথ সময়! কথায় কথায় উন্নত দুনিয়া বা সারা পৃথিবীর উদাহরণ দেওয়া হয়৷ পুরো পৃথিবী প্রস্তুতিহীন ছিল বলে যে ভুল করেছে আপনি জেনে শুনে সময় পেয়েও সেই ভুলই করবেন?

লেখকঃ সাংবাদিক, কলামিস্ট, জ্ঞান সৃজনশীল প্রকাশক | সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে |
১৮ এপ্রিল ২০২০/ ৫ বৈশাখ ১৪২৭ বাংলা – শনিবার |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net