1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের উদ্যোগে অর্থ ও ত্রাণ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের উদ্যোগে অর্থ ও ত্রাণ প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৪৭ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস (কোভিড-১৯)‘প্রাদর্ূভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ঘরবন্দী সঙ্গীত জগতের মানুষদের আর্থিক ও ত্রাণ সহযোগীতা প্রদান করলেন দিনাজপুর সঙ্গীত কল্যান পরিষদ।

আজ সকালে দিনাজপুর সঙ্গীত কল্যান পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকার ঘরবন্দী সঙ্গীত শিল্পীদের মাঝে আর্থিক ও ত্রাণ সহযোগীতা করা হয়েছে। এসময় সঙ্গীত শিল্পীদের মাঝে সংগঠনের নেতাকমর্ীরা চাল,ডাল,আলু,তেল,সাবান,লবন এবং নগদ আর্থিক সহায়তা বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন।

পাড়া-মহল্লায় ত্রান বিতরণকালে সাংবাদিকদের সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,আপনারা মহামারি করোনাভাইরাসের বিস্তাররোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে ঘুরাফেরা না করে সবাই নিজ নিজ ঘরেই অবস্থান করুন। তারা সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধ করতে সহায়তার আহবান জানান। পাশাপাশি যার যার সামর্থ অনুযায়ী গরিব অসহায়, কর্মহীন ও খেটে খাওয়া মানুষের সাহায্যে এগিয়ে আসারও আহবান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর সঙ্গীত কল্যান পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ,সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়,সাংগঠনিক সম্পাদক অশোক কুমার দাস ও সদস্য লক্ষীকান্ত রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net