1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের ত্রাণ নিয়ে অনিয়মের প্রতিবাদ করায় ফাঁসালেন ডিলারকে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের ত্রাণ নিয়ে অনিয়মের প্রতিবাদ করায় ফাঁসালেন ডিলারকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ বার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান আলি হায়দার বকশির ত্রাণের অনিয়মের প্রতিবাদ করায় ডিলারকে ফাঁদে পেলে ফাঁসালেন চেয়ারম্যান ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত শুক্রবার ভোরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলা বাজারের পুর্বে জনৈকআলম মাঝির বাড়ি দরজা থেকে যে ছয় বস্তা চালসহ তাকে জব্দ করা হয় সে স্থান থেকে তার গুদাম ও দোকান এর দূরুত্ব দুই মাইল।

আরো জানা যায়, যে চাল গুলো আটক করা হয় সে চাল গুলো আগের দিন রাতে চেয়ারম্যান তার লোক দিয়ে পরিকল্পিতভাবে ঐ স্থানে সিরাজের মাধমে নিয়ে আসে। পরের দিন সকাল সাতটায় নিজের রিকশাচালককে দিয়েই সে চালগুলো বের করে আবার নিজেদের লোক দিয়ে ওই রিক্সাটি জব্দ করে ডিলার মোসলেউদ্দিনের নামে চালিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ওইদিন সকালে আমরা ডিলার মুসলেউদ্দিন কে ওই রিক্সার সাথে সেখানে দেখিনি এবং তার গুদামেও তাকে আমরা দেখিনি।

এ বিষয়ে তার ভাই মঈন উদ্দিন জানান, আমার ভাই মুসলেউদ্দিন গত ১১/০৩/২০২০ তারিখে বিজিএফের চাল উত্তোলন করেন ৫০০ বস্তা। তারপর ২৬/০৩/২০২০ তারিখে ৪২২ বস্তা বিলি করা হয়। আর বাকী গুলো ৩১/০৩/২০২০ তারিখে খাদ্য কর্মকরতার উপস্থিতিতে ৭৮ বস্তুা বিলি করা হয়। তাহলে ওই দিন আটককৃত চালগুলো কার। আমার ভাইয়ের দোষ চেয়ারম্যানের ত্রাণের অনিয়ম নিয়ে প্রতিবাদ করার কারণে চেয়ারম্যান তার দলীয় প্রভাব খাটিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে একটি পরিকল্পিতভাবে আমার ভাইকে ফাঁসিয়ে দেয়। আবার দেখা যায় সিরাজ ওই মামলা ১ নম্বর আসামী।

আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net