1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী বায়তুল ইরফান আদর্শ মাদরাসার উদ্যোগে আলেম-ওলামাদের রমজান ফুডপ্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

বাঁশখালী বায়তুল ইরফান আদর্শ মাদরাসার উদ্যোগে আলেম-ওলামাদের রমজান ফুডপ্যাকেজ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩০৬ বার

মো. আবদুস সবুর :
বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষাসমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক এর নিজস্ব উদ্যোগে স্থানীয় অসহায় আলেম ওলামা ও ইমাম-মোয়াজ্জিন এর মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ‘রমজান ফুডপ্যাকেজ’ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় অসহায় আলেম ওলামাদের মধ্যে ‘রমজান ফুডপ্যাকেজ’ হিসেবে চাল, ডাল, তেল, পিঁয়াজ, চনা, চিনি, ডিম, খেঁজুর, মুড়ি বিতরণ করেন।

প্রাথমিক পর্যায়ে তিনি ১০০ পরিবারের মধ্যে এ প্যাকেজ বিতরণ করেন। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক।

মনছুরুল হক বলেন, দেশের করোনা সংকটে অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের বিশেষ করে কাওমী মাদরাসার শিক্ষক, স্থানীয় ইমাম, মোয়াজ্জিমনসহ আলেম ওলামাদের মধ্যে আমার ব্যক্তি উদ্যোগ থেকে যৎসমান্য ‘রমজান ফুডপ্যাকেজ’ হিসেবে সহযোগীতা প্রদান করেছি। সরকারি-বেসরকারী উদ্যোগে ইতোমধ্যে অসহায়, দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও বেসরকারী মাদরাসা শিক্ষক, ইমাম, মোয়াজ্জিন এরা খুব কমই সহযোগীতা পেয়েছে। আমার মতে, বিভিন্ন মাদরাসার মোহতামিম সহ দায়িত্বশীল সামর্থ্যবান আলেম-ওলামাদের তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করি। কর্মহীন, নিম্ন আয়ের আলেম ওলামাদের পাশে থেকে সমাজের বিত্তবান, সচেতন মহলেরও এগিয়ে আসা উচিত মনে করি। তিনি সমাজের বিত্তবানদের প্রতি সাধ্যমত এদেরকে সহযোগীতা করার আহ্বানও জানান তিনি।

মূলত এ করোনা সংকটে দরিদ্র, হতদরিদ্র এমনকি মধ্যবিত্তদের খোঁজখবর রাখলে অন্তত সংকটকালীন সময় দূর্যোগ মোকাবেলা করা সহজতর হবে।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হতে তিনি ”রমজান ফুডপ্যাকেজ” হিসেবে অসহায় আলেম-ওলামাদের মধ্যে সহযোগীতা প্রদান করে আসছেন। সাধ্যের মধ্যে আগামীতেও তিনি এ সহযোগীতা অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net