1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে ৪০০ পরিবারকে সবজি বিতরণ করলেন ইউএনও মোঃ জামিরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

মহেশখালীতে ৪০০ পরিবারকে সবজি বিতরণ করলেন ইউএনও মোঃ জামিরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪০২ বার

মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে ৪০০ পরিবারকে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম। আজ উপজেলার হোয়ানক ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনার কারণে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এসব সবজি বিতরণ করা হয়।

জানা যায়, হোয়ানক ইউনিয়নের কৃষক মমতাজ মিয়ার ক্ষেত থেকে বিতরণকৃত সবজি ক্রয় করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ক্ষেত পরিদর্শন করে এসব সবজি ক্রয় করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করছি অসহায়দের পাশে দাড়ানোর। উপজেলার কোন অসহায় লোক না খেয়ে থাকবেনা। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net