1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরাতে ইঞ্জিনিয়ার মিরাজ ও নাঈমুর রহমনের ‍উদ্যোগে হ্যান্ডওয়াশ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মাগুরাতে ইঞ্জিনিয়ার মিরাজ ও নাঈমুর রহমনের ‍উদ্যোগে হ্যান্ডওয়াশ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ২৯১ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: আজ মাগুরাতে ইঞ্জিনিয়ার মিরাজুর রহমান এবং নাঈমুর রহমানের উদ্দোগ্যে আড়াইশত দরিদ্র পরিবারের মধ্যে হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলার মালঞ্চী গ্রামসহ সদরের বিভিন্ন গ্রামে আজ দুপুরে আড়াইশত হত দরিদ্র পরিবারে উক্ত হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রম কোনরকম গনজমায়েত ছাড়ায় সফল ভাবে সম্পন্ন করা হয়।
ইঞ্জিনিয়ার মিরাজ বলেন,” আমরা আমাদের নিজেস্ব উদ্যোগে প্রাথমিক ভাবে ২৫০পরিবারের হ্যান্ডওয়াশ দিয়েছি যেন তারা নিয়মিত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সকল মানুষ যদি নিজ জায়গা থেকে সহযোগীতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের জন্য দুর্যোগ মোকাবেলা করা সহজ হবে। আমি সকলের কাছে দোয়া চাই।”

নাঈমুর রহমান বলেন,” বেশিরভাগ সচেতনতামূলক প্রচারণা সোসাল মিডিয়াতে হওয়ায় তা গ্রামের তৃণমূল মানুষ পর্যন্ত কম পৌছেছে। গ্রামের অনেক মানুষ জানে না হ্যান্ডওয়াশ এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা। আমরা চেষ্টা করেছি মানুষকে সচেতন করতে এবং ব্যবহার শেখাতে। তবে অনেক মানুষ ত্রাণের জন্য আবেদন করেছে। সরকারকে অনুরোধ করবো ত্রাণ তৎপরতা আরও জোরদার করতে এবং জনগনের মাঝে সঠিক ভাবে বিতরণ করতে।”

ব্যক্তিগত উদ্যোগে এমন কর্মকান্ডের পাশাপাশি হাতে কলমে হাতধোয়া এবং সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার জন্য আয়োজকদেরকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net