1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাশিফার উদ্যোগে ২৫০ পরিবারে খাদ্য সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয় 

মাগুরায় রাশিফার উদ্যোগে ২৫০ পরিবারে খাদ্য সহায়তা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৪৭ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা সদর উপজেলার রাউতড়া হাই স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র- ছাত্রীদের সংগঠন- রাশিফার উদ্যোগে এলাকার অসহায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ২৬ এপ্রিল রবিবার এ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মাগুরা সদর থানার হাজরাপুর ইউনিয়ন এর আলমখালী বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার হত- দরিদ্র দিনমজুর মানুষের মধ্যে প্রতিনিধির মাধ্যমে খাদ্য দ্রব্য গ্রামে গ্রামে পৌঁছে দেয়া হয়। এ সময় ৬.৫ কেজি চাল,২ কেজি আলু, ৫ কেজি তেল ও ৫ কেজি ডাল ভর্তি প্যাকেট দেওয়া হয়।
হাজরাপুর এবং হাজীপুর ইউনিয়ন এর প্রায় ১৮ টি গ্রাম ও পাড়া মহল্লায় প্রায় ২৫০ টি পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাশিফার আহবায়ক সহঃঅধ্যাপক মোঃ আতিয়ার রহমান, রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু তপন কুমার ঘোষ, রাশিফার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য মোদ শরীফুল ইসলাম শরী। এছাড়াও রাশিফার যুগ্ম আহবায়ক মোঃ আযম হোসেন, মোঃ আউয়াল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান মাখন,মোঃ আবু রেজা পিকুল, শাহাবুদ্দিন, রাসেল,বিলাস,এডভোকেট রাশেদ, আরিফ বিপ্লব,পারভেজ, রাইসুল সহ অনেকে।
এই কর্মসূচি বাস্তবায়নে অগ্রনি ভুমিকা রাখেন সংগঠনের সদস্য সচিব সহঃঅধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, সহ সদস্য সচিব সাইমুন রেজা, যুগ্ম আহবায়ক এ,টি,ই,ও মোঃ কামরুল বাশার ওমর ফারুক, যুগ্ম আহবায়ক সোনালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ শামীম হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মিটুল,যুগ্ম আহবায়ক মোঃ শরীফুল ইসলাম, আমেরিকা প্রবাসী মোঃ বিল্লাল হোসেন, শিক্ষক মোঃ মান্নান,মোঃ জাহাংগীর হোসেন,মোঃ সিরাজ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দিদারুল আলম,সন্ধ্যা রায় চৌধুরী,সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net