1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রি শুরু, নিম্ন আয়ের মানুষ সন্তোষ্ট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাগুরায় ১০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রি শুরু, নিম্ন আয়ের মানুষ সন্তোষ্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৮৭ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় নিন্ম আয়ের মানুষদের জন্য ১০ টাকা কেজি দরের চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে ।
গত রোববারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আশরাফুল আলম।এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু। মাগুরা শহরের ৫ জন ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে শহরের ভায়না মোড়, পুলিশলাইন্স, চাউলিয়া বাসস্ট্যান্ট-, নোমানী ময়দান, নিজনান্দুয়ালী ডি ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্রয় কার্যক্রম চলবে। জাতীয় পরিচয় পত্র দেখিয়ে একজন ব্যাক্তি সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল অথবা আটা ক্রয় করতে পারবে। ১০ টাকা কেজিতে চাল কিনতে পেরে নিন্ম আয়ের মানুষেরা সন্তোষ প্রকাশ করছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, মাগুরা জেলায় সরকারিভাবে রোববার থেকে নিম্ন আয়ের জনসাধারনের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। জেলায় সদরে মোট ৫ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি হচ্ছে। প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এ তিন দিন ১০ টাকা কেজি দরের এ চাল বিক্রি হবে। প্রত্যেক ব্যক্তি এ দামে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। ডিলারদের জন্য সপ্তাহে তিনদিনে প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রির কার্যক্রম আগামী তিন মাস চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net