1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিকতায় ঐক্য চাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মানবিকতায় ঐক্য চাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৪৫ বার

#
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
এই স্লোগান সবাই জানলেও বাস্তব জীবনে অনুশীলন করি খুব কম মানুষে। আমরা মানবিকতার চর্চা না করে রাজনীতির চর্চা করি অনেক বেশি …
মানুষ হিসেবে আমাদের যে মানবিক গুন থাকা দরকার সেটার অনুপস্থিতি আজ খুবই লক্ষণীয়। সবকিছুতেই রাজনৈতিক ইস্যু খুঁজি, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য চাই অন্ন, পিপাসার্ত মানুষের জন্য পানি, রোগ শোকে কাতর মানুষের চিকিৎসা, আর্তমানবতার জন্য প্রয়োজন মানবিক সাহায্য।

কষ্ট তখনই লাগে যেখানে মানবিক বিপর্যয় সেখানেই পঁচা রাজনীতির সওদা করে বেড়াচ্ছি আমরা। সহযোগিতা করছি মানুষকে সেখানেও রাজনীতির গন্ধ শুঁকছি আমরা। আমরা যে কোথায় আছি….!!

বৈশ্বিক একটা বিপর্যয় চলছে সে অবস্থাতে আমাদের মানবিকবোধটুকু জাগ্রত হলো না। এটা খুবই দুঃখজনক! এখন যেখানে সহমর্মী আচরণ খুব প্রয়োজন সেখানেও দলমর্মী আচরণ করছি। কে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত সে বিবেচনা করে সহযোগিতার হস্ত প্রসারিত করছি।

আমরা যে এতটাই দলকানা আর দলান্ধ হয়ে গিয়েছিলাম, আমরা যে মানুষ সেটাই ভুলে গেছি। মানবিক বিবেচনার আগেই দলীয় বিবেচনা!

কবির কবিতা মনে পড়ে –
“সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে
নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে।”
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ছোট্ট বেলার আওড়ানো সেই বুলি বাস্তব জীবনে কাজেই লাগছেনা…

মানুষকে মানুষের আঙ্গিকে ভালবাসতে হবে। দল মত নির্বিশেষে এখন এক জোট হয়ে এই সঙ্কট মোকাবিলায় কাজ করতে হবে। প্রত্যেক গ্রামে, পাড়া, মহল্লায় বিত্তবানদের সমন্বয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি মানবিকবোধ থেকেই দায়িত্ব নেয়াও জরুরি মনে করছি।
আমাদের জীবনের স্লোগান এমন হোক –
“বাঁচো এবং বাঁচতে দাও।”

কবি নজরুলকে খুব মনে পড়ছে আজ। যিনি আর্তনাদ করেছিলেন –
গাহি সাম্যের গান!
মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।
আমাদের বুঝা উচিত ধর্ম বা সম্প্রদায় ও রাজনৈতিক পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়।

পরিশেষে বলতে চাই,দানের ক্ষেত্রে রাজনীতি নাই, মানবিকতায় ঐক্য চাই।

আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক, লেখক ও সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net