1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাহে রমজান উপলক্ষ্যে নগদ এর পরিচালক রনির শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

মাহে রমজান উপলক্ষ্যে নগদ এর পরিচালক রনির শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২৯ বার

এম. শাহনেওয়াজ নাজিম :
ফটিকছড়িবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন নগদ মোবাইল ব্যাংকিং ও দুবাই মানারত গোল্ড ট্রেডিংয়ের পরিচালক, ফটিকছড়ির কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা ও উদীয়মান সমাজকর্মী মুহাম্মদ মাহামুদুল হাসান রনি।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের সবচেয়ে উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্যলাভের সুযোগ তৈরি হয়। পবিত্র মাহে রমজান মানুষকে ধৈর্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, ও সংঘাত পরিহারের শিক্ষা দেয়।মানুষের মন সংযত করে, হতদরিদ্র ও ক্ষুধার্তদের কষ্ট, যন্ত্রণা, ব্যথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে। একে অপরের পাশে থেকে দীর্ঘ একমাস সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা সম্ভব।
তাই আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। পরিবার পরিজনকে নিয়ে বাসায় অবস্থান করে সিয়াম সাধনায় ব্যস্ত থাকি। আর মহান আল্লাহ্ কাছে পার্থনা করি আল্লাহ্ যাতে আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন।

উল্লেখ্য: তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান রনি ১৯৮৯ সালের ২৮ মে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিচিন্তাপুর গ্রামের ইদ্রিস খান তালুকদার বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
রনি ২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম থেকে এসএসসি, ২০০৮ সালে আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ২০১৩ সালে আমেরিকান ইউনিভার্সিটি ঢাকা থেকে বিবিএ সম্পন্ন করেন। এরপর নিজেকে ব্যবসা-বাণিজ্যে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি দেশে ও বিদেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। পাশাপাশি তরুণ রাজনীতিবিদ রনি সামজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি এলাকার শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও রনির রয়েছে হৃদ্যতা পূর্ণ গভীর সম্পর্ক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net