1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাাগুরায় জাতীয় দলের নারী ফুটবলারদের মাঝে সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

মাাগুরায় জাতীয় দলের নারী ফুটবলারদের মাঝে সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৫ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরায় করোনার প্রভাবে লকডাউনে থাকা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ১৪ জন নারী ফুটবলারদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ।
গতকাল বিকেলে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল দলে অন্তর্ভুক্ত বিকেএসপির মোট ১৪ জন খেলোয়ারদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়াছিন কবীর,উপজেলা ত্রাণ শখার উপ সহকারী-প্রকৌশলী অমিতাভ সরকার, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজাকির হোসেন কানন, গোয়ালদহ সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি ও সহকারী শিক্ষক মো:শহিদুল ইসলাম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান,গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় । এ বিদ্যালয়ের অনেক মেয়ে বিকেএসপি এবং জাতীয় দলে খেলছে।করোনা ভাইরাসে গ্রামের বাড়িতে লকডাউনে থাকা এসব মেয়েদের দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাগুরার এমপি সাইফুজ্জামান শিখরের নির্দেশে আমার পক্ষ থেকে কিছু উপহার দিয়েছি, যাতে বাড়িতে লক ডাউনে থাকা এসব মেয়েরা পরিবার নিয়ে ভালো থাকতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়াছিন কবীর বলেন,গোয়ালদহ স্কুল তথা মাগুরা শ্রীপুরকে জাতীয়ভাবে পরিচিত করণে এ খেলোয়ারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা এই ভয়াবহ সময়ে তাদের পুষ্টি চাহিদা পূরণ করে ভবিষ্যৎ এ খেলার মাঠে ভালোভাবে ফিরতে পারে এজন্য তাদের এই সহায়তা প্রদান করা হচ্ছে।যতদিন করোনার সমস্যা থাকবে ততদিন এই সহায়তা যাতে অব্যাহত থাকে সে চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net