1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বন্ধন সমবায় সমিতির উদ্যোগে অসহায়দের সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

রামগড়ে বন্ধন সমবায় সমিতির উদ্যোগে অসহায়দের সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫১৪ বার

নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার ১১০ জন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন এসএসসি ৮৫ ব্যাচ ও সমমনা বন্ধুদের গড়া সংগঠন বন্ধন সমবায় সমিতি।

খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে সোমবার রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় ১১০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। খাদ্য সহায়তার মধ্যে প্রত্যেককে চাউল ৮ কেজি, আলু ২ কেজি, ছোলা বুট ১ কেজি, পিয়াজ ৫০০ গ্রাম, মশুরের ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তৈল ৫০০ এমএল ও ১টি করে সাবান দেয়া হয়। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকারও আহবান জানানো হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন, ফয়েজ আহাম্মদ ডিপটী, মো. ওসমান গনি চৌধুরী, মো. গিয়াস উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন, সাংবাদিক সাহাদাত হোসেন, সাংবাদিক করিম শাহ ও মোশারফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net