1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ছাত্রলীগ নেতার বাড়িতে সিঁদ কেটে ৪ লাখ টাকার মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

শরণখোলায় ছাত্রলীগ নেতার বাড়িতে সিঁদ কেটে ৪ লাখ টাকার মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩১৯ বার

নইন আবু নাঈম ঃ
বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদারের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিনগত রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের এঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ হাওলাদার জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সিঁদ কেটে চোরেরা ঘরে ঢোকে। চোরেরা কৌশলে আলমারি ভেঙে এক লাখ ২০ হাজার টাকা, প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং বাইরে থাকা প্রায় ৪০হাজার টাকা দামের তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। রাত দুইটার দিকে তার ছোট ভাই রুলে হাওলাদার পানি খেতে উঠে ঘরের সামনের দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনাস্থল পরিদর্শণকারী শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, খবর পেয়ে রবিবার সকালে ছাত্রলীগ নেতা আসাদের বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘরের পিছন থেকে সিঁট কাটা এবং ভেতরে মালামাল তছনছ করা। এসময় নগদ টাকা, সোনাদানাসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার কথা জানায় বাড়ির লোকজন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ ঘটনাস্থর পরিদর্শ করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net