1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ভাইরাস প্রতিরোধে কিটস বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

শরণখোলায় ভাইরাস প্রতিরোধে কিটস বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৮৫ বার

নইন আবু নাঈম ঃ
বাগেরহাটের শরণখোলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১১ শত পরিবারে স্যানেটারী হাইজিং কিটস বিতরন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থঃ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ১৫ জনের মধ্যে এ কিডস বিতরনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয় ।
রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে সংক্ষিপ্ত আলোচনা করেন, শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, সংস্থার সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সঞ্জিব সরকার প্রমুখ।
ডিএসকে’র স্পন্সারশিপ অফিসার রাশিদা পারভীন জানান, দাতা সংস্থা ইউকে এইড ও স্টার্ড ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগীতায় তারা প্রতিটি পরিবারকে ১০পিচ লইফবয় সাবান, ৫০ পিচ মাক্সস, এক কেজি হুইল পাউডার, এক প্যাকেট স্যানেটারী ন্যাপকিন, একটি মগ ও একটি ট্যাব সংযুক্ত বালতি প্রদান করবেন। তারা প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব হাইজিং কিটস বিতরন করবেন।
অপরদিকে ,সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতর্ৃক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ ধারে হাত ধোয়া নিশ্চিত করার জন্য নির্মিত ভ্যাসিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, আরএমও ডাঃ এসএম ফয়সাল আহম্মেদ, ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান। এ সময় ওই দপ্তরের পক্ষ থেকে কয়েকটি প্রতিষ্ঠানে পাঁচ পিচ করে সাবান ও এক কেজি করে ব্লিসিং পাউডার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net