1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মামলা করে আসামীদের হুমকির মুখে বাদির পরিবার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শরণখোলায় মামলা করে আসামীদের হুমকির মুখে বাদির পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৩৩ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় হুমকিতে পড়েছে বাদির পরিবার। আসামীপক্ষ নিদের ঘরে আগুন দিয়ে বাদির পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে। উপজেলার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর নাইবের স্ত্রী বিলকিস বেগম মঙ্গলবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন।
বিলকিস বেগম লিখিত বক্তব্যে জানান, করোনা পরিস্থিতির কারণে বাড়ীর উপর থেকে চলাফেরা ও আড্ডা দিতে নিষেধ করায় তাদের প্রতিবেশী মাদকসেবী শহিদুল, শফিকুল, সাইফুল, রাকিব সহ ৭-৮জন তার স্বামীকে মারধর করে। এ ঘটনায় শরণখোলা থানায় গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ শহিদুল বসতঘরের মালামাল সরিয়ে নিজে তার রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। শহিদুলের এ ষড়যন্ত্র পরবতর্ীতে ফাঁস হয়ে যায়। এমনকি বৃদ্ধ মা ও সন্তানকে জবাই করে তাদের মিথ্যা মামলায় ফঁাসানোর হুমকি দেয় শহিদুল ও তার বোন শাহিনুর বেগম।
বাদি বিলকিস বেগম জানান, মামলা করে আরো বিপাকে পড়েছে তারা। প্রতিপক্ষের ষড়যন্ত্র ও মিথ্যা মামলার ভয়ে তারা এখন ভীতসন্ত্রস্ত। এ অবস্থায় প্রশাসনের সহযোগীতা চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net