1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকরা কি একটু ধন্যবাদ পেতে পারে না? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

সাংবাদিকরা কি একটু ধন্যবাদ পেতে পারে না?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৫১৯ বার

# করোনার এই সময়ে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের কাছে দেশের মানুষের কথা তুলে ধরছেন সাংবাদিকেরা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে লোকজনের ত্রাণ না পাওয়ার কথা বলছেন তারা।
অনেক সময় স্থানীয় নেতাদের সাথে জনগণের সমস্যা তুলে ধরতে গিয়ে কথা কাটাকাটি হয় সাংবাদিকদের। ডাক্তার রোগী দেখছে না এটি সংবাদ করে তারা প্রকাশ করছে। ডাক্তারের পিপিই নেই, ঔষধ নেই সেই কথা তারাই তুলে ধরছেন। আপনার বাড়িতে পানি নেই, গ্যাস নেই, রাস্তা খারাপ সমস্ত কথা তারাই তুলে ধরেন। রাত ১ টার সময় আপনার বাড়ির দরজায় পুলিশ, সবার আগে আপনি সেই সাংবাদিককে ফোন করেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি হচ্ছে তা আপনারা এই সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন।

এমনকি নিজের জেলাও এক উপজেলা থেকে অন্য উপজেলায় কি হচ্ছে তাও জানতে পারেন তাদের জন্য। করোনার এই সময় সাংবাদিকরা ইচ্ছা করলে একটু ফাঁকি মারতে বা গাঁ ছেড়ে দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু তারা খুঁটে খুঁটে সংবাদ সংগ্রহ করে তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু তাদের কথা কি কেউ মনে রেখেছেন ?

দেশের একটি ফিনান্স কোম্পানি, যারা এই সময়ে সেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সকলকে একত্রিত করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। সেই ছবিটি সাংবাদিকের বুম অর্থাৎ মাইক্রোফোন থাকলেও কোন সাংবাদিকের প্রকৃতি ছবি নেই। পরিশেষে একটি কথা, দায়িত্ব পালনকারী এই সাংবাদিক ভাইয়েরা কি একটি ধন্যবাদ পেতে পারে না ?

লেখকঃ অনুব্রত সাহা মিঠুন,
যশোর প্রতিনিধি
বাংলা টিভি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net