1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের উদ্যোগে ৭ হাজার পরিবার পাচ্ছেন ইফতার সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের উদ্যোগে ৭ হাজার পরিবার পাচ্ছেন ইফতার সামগ্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৫২ বার

অশোক দাশ(সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
আলহাজ্ব মোস্তফা হকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ‌ও সীতাকুণ্ড সাংসদ দিদারুল আলম এর উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৭ হাজার পরিবার পাবেন, ইফতার ও সেহরি সামগ্রী।
মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন এ সব সামগ্রী।
এর মধ্যে রয়েছে চাল,ডাল, আলু ,পেঁয়াজ,ছোলা, চিনি,তেল, দুধ‌ ও চা পাতা।
সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,পৌর মেয়র বদিউল আলম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, পৌর কাউন্সিলরদের মধ্যে ছিলেন মফিজুর রহমান, জুলফিকার আলী শামীম, আনোয়ারুল ভুইয়া, মায়মুন উদ্দিন মামুন, মাকসুদুল আলম সহ প্রমুখ।
সাংসদ বলেন করোনা প্রভাবের কারণে উপজেলার অনেক মানুষ দুঃখ কষ্টে দিনাতিপাত করছে। এ সংকট কালে সাধারণ মানুষদের দুঃখ লাঘবের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে সাত হাজার পরিবারকে ইফতার ও সেহরি সামগ্রী প্রদান করা হলো।
তিনি আরো বলেন, সকলে এগিয়ে আসলে এই দুঃসময়ে কেউ না খেয়ে থাকবেনা।
গত দুই সপ্তাহ যাবৎ সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দুঃস্থ পরিবারের মাঝে অকাতরে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী, ও ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন এবং তা অব্যাহত রয়েছে।
অন্যদিকে দিদারুল আলম ইতিমধ্যেই ঘোষণা দেন যখনই কেউ বিপদে পড়বে বা কষ্টে থাকবেন উনার নীকট ফোনে যোগাযোগ করলে খুব দ্রুত তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে আসবেন।

২১/০৪/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net