1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সোনারগাঁয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩২৯ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আসাদ মিয়া (৫৫)। মৃত্যুর পর তার করোনা নিশ্চিত না হয়ে লাশ দাফনে বাধা দেয় স্থানীয়রা।

পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর প্রশাসন লাশ দাফনের নির্দেশ দেয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত আসাদের পরিবার সূত্র জানায়, আসাদ গত ৬ দিন আগে নারায়ণগঞ্জ ছেলের বাসা থেকে গ্রামে আসে। এলাকার পঞ্চায়তের সিদ্ধান্তে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। ৬/৭ দিন হোম কোয়ারেন্টাইনে থেকে ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় ১৮ এপ্রিল শনিবার দুপুরে তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর কেউ উনার লাশের সামনে যেতে চাচ্ছে না, তাছাড়া তার শরীরে করোনা ভাইরাস ছিলো কিনা তা পরীক্ষা না করে লাশ দাফন করতে দেয়া হবে না বলে জানিয়েছে এলাকাবাসী ।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিকে লাশ দাফন করার জন্য পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net