1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদির রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

সৌদির রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৪৩০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। বুধবার ০৮ এপ্রিল) সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।
রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির এই নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন।

এদিকে, বুধবার (৮ এপ্রিল) নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

বেনজীর আহমেদ দেশের ৩০তম আইজিপি। বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হচ্ছে। জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন বেনজীর।
র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে পুলিশে যোগদান করেন।

পরবর্তী সময়ে তিনি কিশোরগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমি, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন পর্যায়ে শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net