1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় সামাজিক সংগঠন আলাের মশাল এর উদ্যােগে জীবাণুনাশক স্প্রে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত  ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি

হাতিয়ায় সামাজিক সংগঠন আলাের মশাল এর উদ্যােগে জীবাণুনাশক স্প্রে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩২১ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : ভয়ংকর করােনা ভাইরাস প্রতিরাধে নােয়াখালীর হাতিয়া উপজেলার সােনাদিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন আলাের মশাল এর উদ্যাগে বিভিন মসজিদ ও বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন সংগঠনের সদস্যরা।

জানাযায়, শুক্রবার সকাল থেকে সংগঠনের সদস্যরা স্থানীয় চৌরাস্তা বাজার, বঙ্গবন্ধু মার্কেট, চরচেঙ্গা বাজার, চৌরাস্তা জামে মসজিদ, আমিন মিয়া জামে মসজিদ, ফাজিল আহমদ জামে মসজিদ, আব্দুরব বিএ পাঞ্জেগানা মসজিদ সহ বিভিন বাজার ও মসজিদে গুলোতে জীবাণুনাশক ছিটিয়ে পরিস্কার করে দিয়েছেন।

সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান বলেন, করােনা ভাইরাস একটি ছাঁয়াছে রােগ। তাই আমাদের সবার উচিৎ শারিরীক দূরত্ব বজায় রাখা। আমরা খুব শীগ্রয় সংগঠনের পক্ষথেকে বেকার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করবাে, পাশাপাশি প্রত্যকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের অবহলিত মানুষর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।

সংগঠনের সাবেক সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বলেন, সারা বিশ্ব যেখানে করানায় আতঙ্কিত সেখানে আমাদের হাতিয়ার মানুষ অনেকটাই অসচেতন, করােনা ভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করতে আমাদের সংগঠনের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই এর মাধ্যমে অন্যরাও উৎসাহিত হােক, করােনার মত মহামারী ভাইরাস থেকে মুক্ত থাকুক। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন আলাের মশালের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সােহল রানা, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন সােহল, সদস্য রাজিব উদ্দিন, সজীব উদ্দিন সহ অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net